২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর বোর্ডের এইচএসসির রসায়ন ১ম ও ২য় পত্রের প্রশ্নে ভুল

যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসির রসায়ন পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ধরা পড়েছে। ১ জুন এবং ৪ জুন যথাক্রমে রসায়ন ১ম ও ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ম পত্রের ১নং এর ‘অথবা’ ঘ প্রশ্নে অংকে লেখা রয়েছে জলীয়বাষ্পের চাপ ৩২৭০ কেপিএ। শিক্ষকরা জানান, প্রকৃতপক্ষে সংখ্যাটি হবে ৩.২৭০ (৩ দশমিক ২৭০)। একই প্রশ্নপত্রের ৯ নং এর ‘অথবা’ ক প্রশ্নে আছে, ক্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্বক মৌল (ব্যাখ্যা কর)। এ ব্যাপারে যশোর সিটি কলেজের শিক্ষক নমিতা জানান, ‘ক্লোরিন’ নয় এটা হবে ফ্লোরিন।

এদিকে ২য় পত্রের প্রশ্ন ৩ এর অথবা’র গ এর ওও নং ছকে লেখা রয়েছে চঐ। এ সম্পর্কে ওই শিক্ষক জানান, এটি ঙঐ হওয়ার সম্ভাবনা বেশি। তিনি বিষয়টি সম্পর্কে আরও জানার জন্য যশোর শিক্ষা বোর্ডে যোগাযোগের পরামর্শ দিলেও টেলিফোন করে সেখানে কাউকে পাওয়া যায়নি।