২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি‘তে কর্মচারিদের ঘেরাওয়ের মুখে ৮৮ জনের নিয়োগ সিদ্ধান্ত বাতিল করেছেন উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উচ্চ পদে ৮৮ জনকে এ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত শনিবার কর্মচারিদের ঘেরাওয়ের মুখে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বহুল আলোচিত বিশ্ববিদ্যালয়ে মাস্টাররোলে ৫৪৪ জনকে নিয়োগের বিষয়টি নিস্পত্তি হওয়ার আগেই আবারও নিয়োগ দানের প্রতিবাদে কর্মচারিরা উপাচার্যকে ঘেরাও করে।

শনিবার বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত কর্মচারিরা উপাচার্যকে ঘেরাও করে রাখে এবং বেলা ৩ টার দিকে উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী নিয়োগ বাতিলের কথা ঘোষনা করেন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

প্রতিবাদ আন্দোলন থামাতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার, প্রক্টর আবদুস সালাম, উপাচার্যের পিএ হোসেল আজম, আরবী বিভাগের সভাপতি আব্দুল হক লাঞ্ছিত হন। ঘেরাওয়ের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছিল এবং মোতায়েন করা হয়েছিল ব্যাপক সংখ্যক পুলিশ। তবে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।

গত বছরের ১৭ এপ্রিল মাস্টাররোলে ৫৪৪ জনকে নিয়োগ দেয়া হয়। আদালতে এ নিয়োগ নিয়ে মামলা চলছে। জজকোর্ট এ নিয়োগকে অবৈধ বলে রায় দিয়েছে। বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন।