বৃষ্টির জন্য ফরিদপুরে ইস্তেস্কার নামাজ
দেশব্যাপী প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মহান আল্লাহ্তায়ালার রহমত কামনা করে শনিবার ফরিদপুর শহরের চাঁদমারী সংলগ্ন খোলা মাঠে ইস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নামাজে ইমামতি করেন ফরিদপুর চকবাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা মুহম্মদ মোমাজ্জাদ হুসাইন। ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ হাজার হাজার মুসল্লি ইস্তেস্কার নামাজ আদায় করেন এবং মোনাজাতে অংশ নেন।
