আগামী ৪ জুন বিকেএমইএ’র প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে যাত্রা করবে
চীনের বাজারে বাংলাদেশী নিটওয়্যার পণ্য রপ্তানী ও এই খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন(বিকেএমইএ) এর একটি প্রতিনিধিদল আগামী ৪ জুন চীনের কুনমিং’র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বিকেএমইএ’র সভাপতি মো.ফজলুল হক’র নেতৃত্বে ৩৪ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দল ৬ জুন অনুষ্ঠিতব্য ‘কুনমিং আন্তর্জাতিক আমদানী রপ্তানী পণ্য মেলা’য় অংশ নেবে। এছাড়াও প্রতিনিধিদল সেখানকার বিভিন্ন ব্যবসায়ী, চেম্বার, এসোসিয়েশনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চীনে বাংলাদেশী রাষ্ট্রদূত আশফাকুর রহমান এবং কমার্শিয়াল কাউন্সিলর আমিনুল ইসলাম বিকেএমইএ’র প্রতিনিধি দলের সাথে যোগ দেবেন।
আগামী ১১ জুন প্রতিনিধি দল দেশে ফিরবেন।
