নাটক সরণীতে সাদাকালোর শাখা উদ্বোধন
দেশের অন্যতম ফ্যাশন হাউজ সাদাকালো নাটক সরণীতে (বেইলী রোড) তৃতীয় শাখার উদ্বোধন করতে যাচ্ছে।
শুক্রবার সকাল ১১টায় নাটক সরণীর এই শাখাটি দেশের কৃতি নাট্যদম্পতি ও নাট্যজনেরা উদ্বোধন করবেন বলে সাদাকলো এক সাংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
সাদাকালো আশা করছে, নাট্যদম্পতি আলী যাকের ও সারা যাকের, রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার, নাসীর উদ্দিন ইউসুফ ও শিমুল ইউসুফ, জামাল উদ্দিন হোসেন ও রওশন আরা হোসেন, ডাঃ ইনামুল হক ও লাকী ইনাম, ম.হামিদ ও ফাল্গুনী হামিদ, হুমায়ুন ফরীদি ও সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম, বিপাশা হায়াত ও তৌকির আহমেদ, ত্রপা মজুমদার ও আহসান আপন, এজাজ মুন্না ও তাজিন আহমেদ প্রমুখ উপস্থিত থেকে উদ্বোধনী আয়োজনকে বর্ণাঢ্য করে তুলবেন।
