২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমগীর বশির বাংলাদেশে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত

পাকিস্তান সরকার বাংলাদেশে সেদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আলমগীর বশির খান বাবরকে নিয়োগ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 04:46 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আলমগীর বশির খানের জন্ম ১৯৫৪ সালের ৪ জানুয়ারি। বিএ ও এলএলবি ডিগ্রি লাভের পর তিনি পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

তিনি বিভিন্ন.দেশে পাকিস্তানের কূটনৈতিক মিশনে কাজ করেছেন। ২০০৩ সালের ১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেড কোয়ার্টারে মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।