২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মত এভারেস্ট জয় করলেন ২ ইরানী নারী

বিশ্বের প্রথম মুসলিম মহিলা হিসেবে এভারেস্ট জয়ের কৃতিত্ব দেখালেন দুই ইরানী নারী।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

৩৬ বছর বয়স্ক গ্রাফিক ডিজাইনার ফারখন্দেহ সাদেঘ এবং ২৬ বছরের ডেন্টিস্ট লোলেহ কেশাভারজ স্থানীয় সময় ১০:৪৫ টায় অন্য ছয় ইরানী পুরুষ অভিযাত্রীর সাথে এভারেস্টের চুড়ায় ইরানী পতাকা উড়িয়ে দেন।

ইরানের পর্বতারোহীদের ওয়েবসাইট ‘ইরান মাউন্টেন জোন’ সম্পাদক মোহাম্মদ হাজাবোলফাত এই ঘটনায় উচ্ছাস প্রকাশ করে বলেন, “ ইরানের মহিলাদের জন্য এটা বিরাট একটি ঘটনা। কারন, এখানকার সব পর্বতারোহীরা দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে অভিযাত্রীদের ফিরে আসার খবর পেয়েছিল।”

সাত জন মহিলাসহ এভারেস্ট বিজয়ী ২১ সদস্যের শক্তিশালী ইরানী দলটি মার্চের মধ্যভাগে নেপালে এসে পৌঁছায়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারনে তাদের অভিযানে বিলম্ব ঘটে।

১৯৯৮ সালে ইরানের পুরুষ অভিযাত্রীরা প্রথম এভারেস্ট জয় করে।