২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে এক যুবক আটক

সেনাবাহিনীর সদস্যরা সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা এলাকা থেকে ক্য হ্লা চিং নামে এক যুবককে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সেনাবাহিনী জানায়, উক্ত যুবকের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তারা ধারনা করছে, উদ্ধারকৃত টাকা কোনও সন্ত্রাসী গ্রুপের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা হিসাবে সংগ্রহ করা হয়েছে।

আটককৃত ক্য হ্লা চিং-কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায়।