২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে জংলী মশা : বাসিন্দারা অতিষ্ঠ

এক ধরনের জংলী মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দারা। এখানকার পাঁচটি গ্রামের সহস্রাধিক মানুষ এই উপদ্রবের শিকার।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জংলী মশার কামড়ে দিশাহারা লোকজন এখন গ্রাম ছেড়ে আশপাশের এলাকায় আশ্রয় নিচ্ছে। রাত কাটাচ্ছে তারা এলাকার বিল এবং খোলা মাঠে। বিকাল হতে না হতেই শিশুরা ঠাঁই নিচ্ছে মশারির নিচে।

এ পরিস্থিতিতে এলাকার দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে মশার কামড়ে মারা যাচ্ছে গবাদি পশু, হাসমুরগী। সন্ধ্যার পর মশার কামড়ে অতিষ্ঠ গবাদিপশুগুলোকে কিছুতেই খোঁয়াড়ে বেঁেধ রাখা যাচ্ছে না।

জংলী এসব মশা বিকাল থেকে ঝাঁকে ঝাঁকে গ্রামগুলোতে প্রবেশ করে। কামড়াতে থাকে মানুষ,হাসমুরগী।

বাড়িঘরে ধূপ,মশার ওষুধ কিছু দিয়েই ঠেকানো যাচ্ছে না এ আক্রমন।

উপজেলার লতাচাপলি,খাজুরা, বাহামকান্দা, পশ্চিম খাজুরা, নাইয়াপাড়া গ্রামে গত চারদিন ধরে এসব মশার হামলা অব্যাহত আছে। সাধারন আকৃতির এই মশার রং কুচকুচে কালো।

জানা গেছে, পাশেই বিশাল (প্রায় ৩০০০ বর্গকিমি) সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব মশা ধেয়ে আসছে। বনাঞ্চলের ভেতরে অসংখ্য ডোবা নালা রয়েছে, যার সাথে রয়েছে সাগর মোহনার সংযোগ।

সংশ্লিষ্ট এলাকার মহিলা মেম্বার নাজমা আক্তার জানান, জঙ্গলের এসব মশা ঝাঁকে ঝাঁকে আক্রমন করছে সর্বত্র। বাড়িঘরে ধূপ ও খরকুটো জ্বালিয়ে মশার আক্রমন থেকে রক্ষার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রামবাসী।

প্রাক্তন মেম্বার ছিদ্দিকুর রহমান জানান, গবাদি পশু, হাস-মুরগী ও গরু-মহিষ খোঁয়াড়ে বেঁধে রাখা যাচ্ছে না ।

মশার আক্রমন থেকে রক্ষা পেতে উপদ্রুত এলাকার হাতেম আলী এবতেদায়ী মাদ্রাসা ও ৭৮ নং খাজুরা সরকারী প্রথমিক বিদ্যালয় নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় মেডিকেল অফিসার জসিম উদ্দিন জানান, মশার আক্রমনে অসুস্থ বা অজ্ঞাত কোন রোগে আক্রান্ত হবার সংবাদ পওয়া যায়নি। কিন্তু আতঙ্ক আর উদ্বেগ ক্রমশ বাড়ছে। এব্যপারে একটি মেডিকেল টীম সরেজমিনে পরিদর্শনে যাবে বলে তিনি জানান।