২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকে ২৫৫ কোটি টাকা মূল্যের রেপো নিলাম অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যংকে মঙ্গলবার বাণিজ্যিক ব্যংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে ২ শ’ ৫৫ কোটি টাকা মূল্যের রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একদিন মেয়াদী এই নিলামে দু’টি দরপত্র পাওয়া যায় এবং তা গৃহীত হয়। গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল শতকরা ৪ দশমিক ৫ ভাগ।

এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংকে গৃহীত একটি দরপত্রের উপর ৩৫ কোটি টাকার রেপো নিলাম অনুষ্ঠিত হয়।