২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড অভিনেতা শক্তি কাপুর নাগপুরে লাঞ্ছিত

বলিউড অভিনেতা শক্তিকাপুরকে সোমবার মধ্য প্রদেশের নাগপুরে একটি যুব সংগঠনের সদস্যরা লাঞ্ছিত করেছে। এ অভিনেতার বিরুদ্ধে একজন অভিনেত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগের কথা জানিয়ে সম্প্রতি টেলিভিশন প্রচারিত এক খবরের প্রেক্ষিতে এ পরিস্থিতির শিকার হতে হয় তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 07:24 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিমান বন্দর সূত্র জানায়, মুম্বাই থেকে একটি ফ্লাইটে করে নাগপুর নামার পরপরই স্থানীয় যুব সংগঠনের কর্মীরা শক্তিকাপুরের ওপর চড়াও হয়।

তারা বর্হিগমন লাউঞ্জে শ্লোগান দিয়ে শক্তি কাপুরকে ঘেরাও করে এবং জামায় কালি ছিটিয়ে দেয়।

এরপর তিনি কোনও মতে বিমান বন্দরের অন্য একটি কক্ষে গিয়ে নতুন আরেকটি শার্ট গায়ে ফিরতি বিমানে উঠে পড়েন।

ব্যক্তিগত সফরে তিনি নাগপুর গিয়েছিলেন।