রোববার মেহেরপুরের সাথে টেলিযোগাযোগ ১৪ ঘন্টা সাময়িক বন্ধ থাকবে
কুষ্টিয়া-মেহেরপুর অপটিক্যাল ফাইবার লিংক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৯ মে ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লিংকটি সাময়িক বন্ধ থাকবে। এসময় মেহেরপুরের সাথে অন্যান্য এলাকার টেলিযোগাযোগ ১৪ ঘন্টা বিচ্ছিন্ন থাকবে।
মেহেরপুরের টেলিযোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখার কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
