সাঙ্গুর তৃতীয় কূপ উৎপাদন প্রক্রিয়ায় আনতে কারিগরি কাজ শেষ
কেয়ার্ন এনার্জি তার সাঙ্গু গ্যাস ক্ষেত্রের তৃতীয় নতুন কূপ উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত করতে প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করেছে। কিন্তু এই কূপটি বাণিজ্যিক উৎপাদনে আসতে আরো ৭ দিন লেগে যাবে।
এ কাজের জন্যে শুক্রবার ৬ ঘন্টা বন্ধ থাকার পর সাঙ্গু থেকে উৎপাদন শুরু হলেও কারিগরি সমস্যার কারণে তা পুরো উৎপাদনে ফিরে আসতে পারেনি। সন্ধ্যায় সাঙ্গু জাতীয় গ্রিডে ১২৫ মিলিয়িন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম হয়। এর ক্ষমতা ১৬০ মিলিয়িন ঘনফুট।
