২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগামের হালিশহর এলাকায় মঙ্গলবার রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 10:11 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

নিহত ব্যবসায়ীর নাম অনিল চন্দ্র বণিক।

পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে একদল অজ্ঞাত বন্দুকধারী অনিল চন্দ্রকে খুব কাছে থেকে গুলি করলে মারাত্মক আহত হন।

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায় নি।