যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩০
যশোর-বেনাপোল সড়কের চরাতোলা এলাকায় একটি বাস দুর্ঘটনায় শুক্রবার সকালে ২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সাতক্ষীরাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের ওপর আঘাত করে। এতে বাসযাত্রী ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের হামেদ আলী (৪০) ঘটনাস্থলেই ও মান্নান (৩৫) নামে আরেকজন যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর মারা যায়।
আহত অন্য যাত্রীদের ঝিকরগাছা ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
