২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বাচ্চুর নামাজে জানাযা, হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আততায়ীর গুলিতে নিহত অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চুর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে বুধবার সকালে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাউদের খিলে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাযা শেষে বেলা ১১টায় উপজেলা ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

স্থানীয় হাজার হাজার লোক নামাজে জানাযায় অংশ নেয়।

এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও জানাযা শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

খোরশেদ আলম বাচ্চু মঙ্গলবার সকালে ঢাকার তেজকুনি পাড়ায় আততায়ীর গুলিতে নিহত হন।