ফেনীতে কমিউনিটি পুলিশের হাত কেটে দিয়েছে ছাত্রদল কর্মী
শহরের ট্রাংক রোডে সোমবার রাতে কমিউনিটি পুলিশ সদস্য খন্দকার মোহম্মদ মোস্তফার হাত কেটে দিয়েছে এক ছাত্রদল কর্মী।
সূত্র জানায়, একটি সাইকেলের ওপর বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদল কর্মী তৌহিদুল ইসলাম তপন পার্শ্ববর্তী সেলুন থেকে খুর নিয়ে মোস্তফার উপর হামলা চালায়। এতে মোস্তফার হাত কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রানভয়ে মোস্তফা দৌড়ে সরকারি বালিকা বিদ্যালয়ে গিয়ে আশ্রয় নিলে তপন ও তার সহযোগিরা সেখানেও তার উপর হামলা চালায়। এসময় লোকজন ছুটে এসে মারাত্মক জখম অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এঘটনায় ফেনী শহর ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ জানিয়েছে। আহত মোস্তফার পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেয়া হলেও প্রভাবশালী মহলের হুমকির মুখে তারা মামলা করার সাহস পাচ্ছেনা বলে মোস্তফার পারিবারিক সুত্রে জানা গেছে।
