মেহেরপুরের পৌর এলাকায় খনন কাজের সময় গণকবরের সন্ধান
মেহেরপুর পৗর এলাকায় শনিবার ৭১ সালের স্বাধীনতার সময়কার একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।
পৌরসভার ১নং ওয়ার্ডে পুরাতন ডাকঘর পাড়ায় ড্রেন খননের সময় ছোট-বড় ছয়টি মাথার খুলিসহ অসংখ্য কঙ্কাল পাওয়া যায়।
খনন কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, পৌরসভার পয়:নিষ্কাশনের জন্য মাটি খুড়তে খুড়তে তারা হঠাৎ করে কঙ্কালের সন্ধান পায়।
ওই স্থান থেকে এখনও আরও কঙ্কাল উদ্ধার হতে পারে বলে তারা মনে করছেন।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, এ কঙ্কালগুলো ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার কঙ্কাল হতে পারে।
স্থানীয় অধিবাসীরা বলছেন, এটা স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর কোনও গণকবর নয়। ধারণা করা হচ্ছে, তারা সম্ভবত কোনও পরিবারের সদস্য। ২০ থেকে ২৫ বছর আগে তাদের হত্যা করে এখানে পুঁতে রাখা হয়।
