সিরাজগঞ্জ সদর হাসপাতালে যুবতীকে ধর্ষনের চেষ্টা, ৩ যুবক গ্রেপ্তার
জেলা সদর হাসপাতালে এক রুগীর অ্যাটেনডেন্ট এক যুবতীকে ধর্ষণের চেষ্টা করায় পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ৩ যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হল, শহরের নাজমুল শেখ, জুয়েল হোসেন ও সোহেল রানা।
পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাতে পাঁচ যুবক হাসপাতালে এক রুগীর অ্যাটেনডেন্ট ‘বন্যা’কে তুলে নিয়ে ব্লাড ব্যাংকের দোতালায় ধষর্ণের চেষ্টা করে, পরে হাসপাতালের আয়া ও বয়ের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
বন্যার জবানবন্দী অনুযায়ী পুলিশ বৃহস্পতিবার রাতে ৩ যুবককে গ্রেপ্তার করে। আবাসিক মেডিক্যল অফিসার ডাঃ আব্দুল আউয়াল উক্ত ঘটনা স্বীকার করলেও বন্যাকে হাসপাতালের অ্যাটেনডেন্ট হিসেবে স্বীকার করেননি।
