২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে গৃহবধূ এসিডদগ্ধ

জেলার চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ এলাকায় কানিজ ফাতেমা সীমা (২৮) নামে এক গৃহবধূকে দুর্বৃত্তরা এসিডে ঝলসে দিয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। মধ্যরাতে সীমা ঘরের বাইরে এলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে তার গায়ে এসিড নিক্ষেপ করে।

ঝলসে যাওয়া সীমাকে প্রথমে চরফ্যাশন হাসপাতালে এবং পরে উন্নয়ন সংস্থা ‘কোস্ট’ এর সহায়তায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।