২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক লীগ কর্মী হত্যা অভিযোগের শুনানি শনিবার

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় পুলিশের গুলিতে গত ২১ এপ্রিল দুই শ্রমিক লীগ কর্মী নিহতের ঘটনায় নাগরিক কমিটির অভিযোগের শুনানি ৩০ এপ্রিল ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 05:07 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

চট্টগ্রাম নাগরিক কমিটি হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের কমিশনার আমজাদ হোসেন এবং সহকারি কমিশনার (ডিবি) গান্ধী জসিম উদ্দীনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে।

নাগরিক কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু ইউসুফ আলম বিডিনিউজকে জানান, নির্বাচন কমিশনে অনুষ্ঠেয় এই শুনানিতে ব্যারিস্টার আমীর উল ইসলাম এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ নাগরিক কমিটি ও মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতিনিধি হিসেবে আইনি লড়াই করবেন।

উল্লেখ্য গত ২৬ এপ্রিল নির্বাচন কমিশন এক সভায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের এবং নাগরিক কমিটির প্রতিনিধিদের ৩০ এপ্রিলের শুনানিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়।