ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় আহত ২০
ঝালকাঠি জেলার কাচারিবাড়িতে শুক্রবার বিকালে বাস দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক।
ঢাকা থেকে কাউখালিগামী সুগন্ধা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব-১৪-০৬১২) সামনের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। বাসটি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আটজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ ও ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
