২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়ন পরিষদগুলিকে স্বনির্ভর করে তুলতে হবে : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া নিজ নিজ ইউনিয়ন পরিষদগুলোকে স্বনির্ভর করে তোলার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়েছেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

মন্ত্রী বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে স্ব শাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্র“প বাংলাদেশ এর জাতীয় সম্মেলন-২০০৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এক তথ্য বিবরণীতে জানা যায়, নিজস্ব সম্পদ বৃদ্ধি না করে শুধু সরকারের মুখাপেক্ষি থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কোনদিনই শক্তিশালী করা যাবেনা বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার চেয়ারম্যান  ও কমিশনারদের মর্যাদা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং চলতি বছর থেকে ইউনিয়ন পরিষদগুলোতে সরাসরি বরাদ্দ দেয়া হচ্ছে।

সংগঠনের সভাপতি কবির উদ্দিন তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর ড.বদিউল আলম মজুমদার, রফিকুল ইসলাম সরকার এবং রাজশাহী চারঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান তপন বক্তৃতা করেন।