২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনায়েতউল্লাহ খানের রোগ মুক্তি কামনা

নিউ এজ ও হলিডে সম্পাদক এনায়েতউল্লাহ খানের বন্ধুসহ কর্মী ও শুভাকাঙ্খীরা মঙ্গলবার বিকেলে নিউ এজ অফিসে উপস্থিত হয়ে তার দ্রুত রোগ মুক্তি কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 10:22 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মঙ্গলবার ৪৮ ঘন্টাব্যাপী তার অগ্নাশয়ে জটিল সার্জারি সম্পন্ন হয়। এনায়েতউল্লাহ খান টরেন্টো জেনারেল হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

নিউ এজ অফিসে আসা সম্পাদকের শুভাকাঙ্খীরা তার আরোগ্য কামনায় একটি নোট বইয়ে সাক্ষর করেন।

অন্যান্যের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন মঞ্জু, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ক্লাব সভাপতি গীতি আরা সাফিয়া চৌধুরী, আমার দেশের উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ, ডেইলি স্টার সম্পাদক মাহমুজ আনাম, নিউজ টু ডে সম্পাদক রেজাউদ্দিন আহমেদ ইউএনবি’র সম্পাদক গোলাম তাহাবুর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ নিউ এজ অফিসে উপস্থিত হয়ে সম্পাদকের আশু রোগ মুক্তি কামনা করেন।

এছাড়া বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী শুভেচ্ছা পত্র প্রেরণ করেছেন।