মুন্সিগঞ্জে আওয়ামী লীগের মিছিলে গুলিবিদ্ধ আনিসের মৃত্যু, লাশ নিয়ে রাজনীতি
মুন্সিগঞ্জে আওয়ামী লীগের মিছিলে গুলিতে আহত আনিস আলী (২৮) মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এদিকে আনিসের লাশ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলছে টানাহেচড়া।
বিএনপি আনিসকে যুবদলের নেতা দাবি করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সহিংসতায় সে গুলিবিদ্ধ হয়ে মারা যায় বলে বিএনপি অভিযোগ করেছে।
এদিকে আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগের কর্মীদের ভয় ভীতি প্রদর্শন করে শেষ পর্যন্ত বিএনপি লাশ ছিনতাইয়ের ঘটনা ঘটালো।
উভয় দলের টানাহেচড়ার ঘটনায় মুন্সিগঞ্জে উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য রোববার আওয়ামী লীগের মিছিলে গুলি ও হামলায় আনিস গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
