নীলফামারীতে কাল বৈশাখীর ছোবল, ১০ জন আহত
নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় শনিবার রাতে প্রবল বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানে।
রাত ১২টা থেকে সোয়া এক ঘন্টা স্থায়ী প্রায় ৭০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এ ঝড়ে উপড়ে যাওয়া গাছ চাপা পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে।
এ মৌসুমের তৃতীয় দফায় ঝড় বয়ে যাওয়ায় অন্তত ১৫ হাজার হেক্টর জমির উঠতি ইরি-বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্ধস্ত হয়েছে কয়েক হাজার কাঁচা ঘর।
এছাড়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ এলাকায় ঝড়ের সময় বজ্রপাতে তিনটি গরু ও পাঁচটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়।
