২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতে ১০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে শনিবার আকর্ষণীয় মুল্যের প্যাকেজে বেসরকারি খাতে বিদ্যুত উৎপাদন উন্মুক্তকরনের প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে বেসরকারি খাতে কোন প্রতিষ্ঠান ১০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, অস্বস্তিকর লোড শেডিং পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে।

তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জানান, বেসরকারি খাতে উৎপন্ন বিদ্যূত ক্রয়ে সরকাররের কোনও বাধ্যকতা নেই।

এক্ষেত্রে একজন উদ্যোক্তা স্বাধীনভাবে বিদ্যুৎ উৎপাদন ও বিদেশ থেকে বিনা শুল্কে মেশিনারিজ আমদানি করতে পারবে।

উদ্যোক্তারা এএসই হরিপুরের প্লান্টে উৎপাদিত বিদ্যুতের সমান ২ দশমিক ৭৩ সেন্ট দরে সরকারের কাছে বিদ্যুত বিক্রি করতে পারবে।

অপরদিকে ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পিডিবি পেট্রোবাংলার মতো এক দশমিক দুই টাকায় ১০০০ ঘনফুট গ্যাস ক্রয় করতে পারবে।

মন্ত্রী পরিষদ বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান। সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিববর্গ বৈঠকে উপস্থিত ছিলেন।

সরকার গত বছর বেসরকারি খাতে ক্ষুদ্র বিদ্যুত উৎপাদন কেন্দ্র স্থাপন অনুমোদন করে যা ১০ মেমগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে তবে সেক্ষেত্রে বিদেশিদের বিনিয়োগে আইনগত বাধা ছিলো।

জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কেএম মোশারফ হোসেন জানান, আগে যে প্রস্তাব করা হয়েছিল তাতে টেন্ডারের মাধ্যমে উদ্যোক্তাদের আহবান করা হয়েছিল। কিন্তু এখন এটা বিদেশিসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

তিনি আরও বলেন এক জন উদ্যোক্তা কেবল এনার্জি রেগুলেশন কমিশনের কাছ থেকে লাইসেন্স নিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে।