২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউমার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নগরীর নিউমার্কেটের সামনে চলন্ত বাসের চাপায় পিষ্ট হয়ে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত শাহ আলম (৬০) ছিলেন রেজা সুপার মার্কেটে ‘আশীর্বাদ থান কাপড়’ নামে একটি দোকানের মালিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা আহত শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাসের চালককে গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীরা নিউমার্কেটের সামনের রাস্তা অবরোধ করে রাখে। ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়।