ভারত অতিরিক্ত বিএসএফ মোতায়েনের কথা অস্বীকার করেছে
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে অতিরিক্ত সেনা কিংবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য মোতায়েন করছেনা ভারত।
তারা বাংলাদেশের পত্র-পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছে।
বিএসএফ পূর্বাঞ্চল সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক বৃহস্পতিবার ভাগলপুরে (ত্রিপুরা) বিএসএফ’র গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে পাঠানো এক চিঠিতে বলেন, সাত/আট জন বাংলাদেশী বেড়া পার হয়ে ইটপাটকেল ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ’র ওপর হামলা চালানোর চেষ্টা করলে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়তে বাধ্য হয়।
বিএসএফ পূর্বাঞ্চল সদর দফতর বাংলাদেশের পত্র পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত খবর অস্বীকার বলে, বিএসএফ,র কোনও সদস্য একা কিংবা দলীয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরে হামলা চালায়নি।
