২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গুলিতে মৎস খামার মালিক নিহত

নগরীর মহাখালি এলাকায় সোমবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় দু®কৃতিকারীদের গুলিতে এক মৎস খামার মালিক নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

নিহতের নাম রঞ্জিত চন্দ্র দাস (৩৫)। তার বাসা মহাখালির খ্রীষ্টান পাড়ায়। বাসা নং- গ-ক/১৫/১২/১৮।

নিহতের মা অঞ্জনা রানী দাস ও প্রত্যক্ষদর্শীর উল্লেখ করে পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৭ টার দিকে বাসার সামনে বন্ধুদের সাথে গল্প করার সময় হঠাৎ করে সশস্ত্র দু®কৃতিকারিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রঞ্জিতের ওপর গুলি চালায়।

এ সময় মাথায় ও বুকে গুলি লাগলে রঞ্জিত মাটিতে লুটিয়ে পড়ে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার রক্তøাত দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হত্যার নেপথ্য কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায় নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নি।

ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।