আখাউড়া ও সাতক্ষীরা সীমান্তে উত্তেজনা
জেলার আখাউড়া সীমান্তে এখনও উত্তেজনা কমেনি। বিডিআর-বিএসএফ উভয় পক্ষই সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে। তবে সোমবার দু পক্ষের মধ্যে গুলি বিনিময়ের কোনও ঘটনা ঘটেনি। এছাড়া সাতক্ষীরার কলারোয়া সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে।
বিএসএফ লক্ষীমোড়া সীমান্তে ব্যাপক সৈন্য সমাবেশ করেছে। আখাউড়া সীমান্ত এলাকা থেকে জয়নগর পর্যন্ত এলাকায় রাতে বৈদ্যুতিক আলো নিভিয়ে গ্রামগুলোকে ব্ল্যাক আউট করে রাখা হচ্ছে। নতুন করে কোনও ঘটনা না ঘটলেও সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে। ঘরবাড়ি ছেড়ে যাওয়া অসংখ্য মানুষ এখনও ঘরে ফিরে আসেনি।
এদিকে সোমবার বিডিআর’র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল জাহাঙ্গীর আলম আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শণ করেছেন। পরিদর্শণকালে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, ভারতের পক্ষ থেকে ঘটনার জন্য বিডিআরকে দায়ি করার অভিযোগ ভিত্তিহীন।
অন্যদিকে বিএসএফ’র তৎপরতার কারণে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে কয়েকশ কৃষক জমির ধান কাটতে পারেছেন না। গত তিন দিন ধরে জিরো পয়েন্টের কাছে
বিএসএফ বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে রেখেছে।
