২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ ঘটনায় নেত্রকোণার দূর্গাপুরে রিকশাচালক খুন

সামান্য ঘটনার জের ধরে রোববার নেত্রকোণা জেলার দূর্গাপুরে খুন হয়েছে এক রিকশাচালক।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পুলিশ জানায়, মাধবপুর গ্রামের রিকশাচালক চান মিয়ার (৩৫) রিকশাটি তার ভাইপো দুলাল চালানোর সময় একই গ্রামের এমদাদুল জোর করে তাতে চড়ে বসে। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এমদাদুল রিকশাটি রাস্তার পাশের খাদে ফেলে দেয়।

খবর শুনে চান মিয়া ঘটনাস্থলে গেলে এমদাদুলের লাঠির আঘাতে মারা যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছে।