২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় কালবৈশাখী ঝড়ে এক জন নিহত

নেত্রকোণা জেলার কয়েকটি উপজেলায় রোববার রাতে প্রবল কালবৈশাখী ঝড়ে একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

স্থানীয় সূত্র জানায়, জেলার দূর্গাপুর, পূর্বধলা, বারহাট্টা, মদন, মোহনগঞ্জ এবং আটপাড়া উপজেলায় রোববার গভীর রাতে প্রচণ্ড ঝড় হয়। এ সময় গাছ চাপা পড়ে বারহাট্টা উপজেলায় আব্দুর রাজ্জাক (৫০) নামে একজন নিহত হয়। এ ছাড়া আহত হয় কমপক্ষে ২৫ জন।

ঝড়ে বিপুল সংখ্যক বসতবাড়িসহ বিদ্যুতের খুঁটি, শত শত প্রাচীন গাছ এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। উঠতি ইরি-বোরো ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।

দূর্গাপুর পৌরসভার চেয়ারম্যান শুভেন্দু সরকার পিন্টু জানান, ঝড়ে পৌর এলাকায় ২০/২৫টি বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বর্তমানে সেখানে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।