২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী জেলায় ডায়রিয়া রোগ ছড়িয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি শত শত রোগি

হঠাৎ করেই গোটা নীলফামারী জেলায় ডায়রিয়া রোগ ছড়িয়ে পড়েছে। সদর আধুনিক হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো ভরে উঠেছে ডায়রিয়া রোগিতে। গত দু’দিনে শুধুমাত্র সদর হাসপাতালেই দু’শতাধিক ডায়রিয়া রোগি চিকিৎসা নিয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. খোরশেদ আলম বুধবার জানিয়েছেন, ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ৩০ জন, ২২শয্যার মহিলা ওয়ার্ডে ৮৪ জন এবং ২২ শয্যার পুরুষ ওয়ার্ডে ৬২ জন ডায়রিয়া রোগি ভর্তি রয়েছে। বিছানা না পেয়ে অনেক রোগি মেঝেতে এমনকি হাসপাতালের বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছে। তিনি জানান, দিনে গরম, রাতে শীত-এই বৈরী আবহাওয়া এবং বাসী খাবার গ্রহণ করে সকল বয়সী মানুষ ডায়রিয়াসহ নানা পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে।

নীলফামারী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ৬৫ বছর বয়সের সায়মা বেওয়া অবশ্য বলেছেন, চালের দাম বেশি হওয়ায় বেশ কিছু দিন ধরে শুধু আলু সেদ্ধ খেয়ে থাকায় সে ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়ে।