২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার শিক্ষকদের ন্যায্য দাবী বাস্তবায়নে টালবাহানা করছে : বাশিস

বাংলাদেশ শিক্ষক সমিতি অভিযোগ করেছে, বর্তমান সরকার শিক্ষকদের ন্যায্য দাবী বাস্তবায়নে টালবাহানা করছে। সরকারের এ টালবাহানা কোনোভাবেই মেনে নেয়া হবে না। শিক্ষকদের বঞ্চিত করে কারো উন্নয়ন সম্ভব নয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বুধবার নীলফামারীতে শিক্ষকদের এক সমাবেশে বক্তারা একথা বলেন।

বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের নীলফামারী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে নতুনবাজার হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে কয়েক হাজার শিক্ষকের এক বিশাল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা কমিটির আহবায়ক মফিজ উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব সেলিম ভূইয়া, অধ্যক্ষ সমিতির সভাপতি চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, কলিমুল¬াহ, সিরাজুল হক সওদাগর, জাকির হোসেন, মাহবুবুর রহমান মোল্ল¬া, অধ্যক্ষ কবি হাফিজুর রহমান প্রমুখ।

জেলার স্কুল, কলেজ, মাদ্রাসার প্রায় পাঁচ হাজার শিক্ষক কর্মচারী এতে অংশ নেন।