২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দারবানে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু

বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বুধবার থেকে বান্দরবানে শুরু হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। উৎসব পাঁচদিন ধরে চলবে। নানা বয়সের শ’ শ’ মানুষ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রাজবাড়ি মাঠে ফিরে আসে। এছাড়া র‌্যালিতে বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রিয় বাঙালিও অংশ নেয়।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বান্দরবানের শতাব্দী প্রাচীন এ সাংগ্রাই উৎসব উপভোগের জন্য দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ইতোমধ্যে বান্দরবান এসে পৌঁছেছেন। পুরাতন বছরকে বিদায় এবং বাংলা নববর্ষকে স্বাগত জানানোর জন্য অন্য দুটি জেলার মত বান্দরবানেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।

পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ১১টি জাতিসত্তার অধিকাংশই বাংলা নববর্ষ উদযাপন করলেও মারমা, ত্রিপুরা এবং চাকমা সমাজে নববর্ষের নিজস্ব উৎসব পালিত হয়। ত্রিপুরা  জাতিগোষ্ঠীতে নববর্ষের এ উৎসব ‘বৈসুক’ মারমা সমাজে ‘ সাংগ্রাই’ এবং চাকমা সমাজে উৎসবটি ‘বিজু’ নামে পরিচিত।