আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবির ৫দিন পরও তদন্ত কমিটি গঠিত হয়নি
মাদারিপুরের আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবির পাঁচ দিন অতিবাহিত হলেও ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যাপারে এই পর্যন্ত কোনও কমিটি গঠন করা হয়নি।
মঙ্গলবার সড়ক ও জনপথের ক্রেনের সাহায্যে ওই ট্রলারও কয়েবটি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অর্ধশতাধিক যাত্রীর মধ্যে কত জন বেঁচে আছে বা নিখোঁজ রয়েছে, তা জানাতে পারেনি প্রশাসন।
এদিকে ঘাতক লঞ্চের দুজন কর্মচারীকে গ্রেফতার করলেও আর কাওকে আটক করা হয়নি।
শুক্রবার লঞ্চডুবির এই ঘটনায় দ্রুত তদন্তকমিটি গঠন ও স্বজনহারাদের ক্ষতিপূরণ প্রদান এবং এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় কয়েকটি সংগঠন।
