ব্র“নাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিউশন ফি ফেরত পেয়েছে বাংলাদেশ এবং নেপালের শিক্ষার্থীরা
প্রতারণার স্বীকার হয়ে ছয় মাস ব্র“নাইয়ে অবস্থান করার পর বাংলাদেশ ও নেপালের একদল ছাত্র-ছাত্রী তাদের টিউশন ফি সহ ফিরতি বিমানের টিকেট ফেরত পেয়েছে। বাংলাদেশ থেকে ব্র“নাইয়ে যাওয়া শিক্ষার্থীরা গত সপ্তাহে ঢাকা ফিরে এসেছে।
বাংলাদেশের ৩২ এবং নেপালের ৪৩ জন ছাত্র-ছাত্রী গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ব্রুনাইয়ের উদ্দেশ্যে উচ্চ শিক্ষার্থে পাড়ি দেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চটকদার ক্যাটালগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রলুব্ধ করে সেখানে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য। ব্র“নাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাচেলর কোর্সে বিবিএ, কম্পিউটার স্টাডিজ, তথ্য বিজ্ঞান এবং পর্যটঁনসহ বিভিন্ন বিষয়ের ওপর পড়াশোনার সুযোগ রয়েছে বলে তাদের ক্যাটালগে উল্লেখ করা হয়।
ব্র“নাইয়ের বোর্নিও বুলেটিন জানায়, প্রথম বছরের টিউশন ফি বাবদ ২ হাজার মার্কিন ডলার পরিশোধ করে ছাত্র-ছাত্রীরা এক বুক স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে ব্রুনাই রওয়ানা দেয়। সেখানে পৌছানোর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগত ছাত্র-ছাত্রীদেরকে জানায় যে, তাদের কোন ব্যাচেলর কোর্স শুরু হয়নি।
ব্যাচেলর কোর্সে অংশগ্রহন করার পরিবর্তে তাদেরকে ‘ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেষ্টিং সিস্টেম’ বা আইইএলটিএস’র ওপর ক্লাস করার পরামর্শ দেয়।
ছাত্র-ছাত্রীরা কিছু একটা গলদ হচ্ছে বুঝতে পেরে তাদের টিউশন ফি ফেরত চায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে। কিন্তু উক্ত প্রতিষ্ঠানগুলো টিউশন ফি ফেরৎ দিতে অস্বীকার করে। তাদের কেউ কেউ কিছু পরিমান অর্থ ফেরত পেলেও অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায়।
যে সব ছাত্র-ছাত্রী টিউশন ফি ফেরত পায়নি, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্রমাগত আবেদন জানিয়ে আসছিল। সম্প্রচার মাধ্যমে তাদের আবেদন প্রচারিত হলে ছাত্র-ছাত্রী এবং ব্র“নাইয়ের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় স্থাপনের জন্য ব্র“নাইয়ের শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ গ্রহন করে।
প্রতিষ্ঠানগুলো তাদের আইনজীবিদের মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদশ এবং নেপালের ছাত্র-ছাত্রীদের সৃষ্ট সমস্যা সমাধানের ব্যাপারে তারা ঐকান্তিকভাবে চেষ্টা করবে।
কিন্তু ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেছে যে তাদেরকে আসলে ব্র“নাইয়ে পড়াশোনা করার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ।
পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও আটকে পড়া ছাত্র-ছাত্রীদের টিউশন ফি এবং বিমানের টিকিট ফেরত দিতে একটি চুক্তি স্বাক্ষর করে।
ব্র“নাইয়ে যাওয়া বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রীই গত সপ্তাহে দেশে ফিরে এসেছে।
