২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা গ্রেপ্তার ১

জেলার ফুগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও অপর দু জন এখনও পলাতক রয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, একই ইউনিয়নের জাবেদ, এমরান ও জাফর গত ৬ এপ্রিল ওই শিশুটিকে উপহার কিনে দেওয়ার লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করে ফেলে।

কিন্তু বৃহস্পতিবার গ্রামবাসী টের পেয়ে জাবেদকে আটক করে পুলিশে সোপর্দ করলে সে পুলিশের কাছে ঘটনা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বাড়ির পাশের জঙ্গল থেকে হতভাগ্য শিশুটির লাশ উদ্ধার করে। জাবেদের অপর দুই সহযোগী এখনও পলাতক রয়েছে।

এ ব্যাপারে ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়েছে।