জমি সংক্রান্ত বিরোধে ভাইকে গলাটিপে হত্যা
জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভগবানপুরে আপন ভাইয়ের হাতে ভাদু মোড়ল (৬৫) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সৈয়দ আলী মোড়লের দুই ছেলে ভাদু মোড়ল ও কসর আলীর মধ্যে জমি-জমা নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে কসর ক্ষিপ্ত হয়ে বড় ভাই ভাদুর গলা চেঁপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এ মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
