২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট প্রদর্শনে এবার মার্কিনিদের জন্য পাল্টা ব্যবস্থা নিচ্ছে কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে কানাডিয়ানদের প্রবেশের ব্যাপারে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার শর্ত দিলে পাল্টা ব্যবস্থা হিসাবে কানাডাও আমেরিকান নাগরিকদের জন্য পাসপোর্টসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ব্যবস্থা নেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

কানাডার জননিরাপত্তা মন্ত্রী অ্যানি ম্যাকলিলেন মঙ্গলবার বলেন, সীমান্ত পার হতে কানাডিয়ানদের ‘নিরাপত্তা প্রমাণ’ প্রদর্শন করতে হবে, যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পর ফেডারেল সরকার এ বিষয়টি বিবেচনা করে দেখছে।

ম্যাকলিলেন আরও বলেন, আমরা অবশ্যই আমেরিকান নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি পর্যালোচনা করব যাতে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করা যায়।

কানাডা ও আমেরিকার মধ্যে কয়েক দশক ধরে কম ঝুঁকিপূর্ণ নাগরিকদের ব্যাপারে অবাধ চলাচলের ব্যবস্থা চলে আসছে। মাত্র কিছুদিন পূর্বেও  কানাডিয়ানদের তাদের সীমান্ত অতিক্রম করার সময় শুধু ড্রাইভিং লাইসেন্স দেখাতে হতো বলে এক বাংলাদেশী কানাডিয়ান ড্রাইভার জানান।

কানাডায় সরকারি বিধি অনুযায়ী অভিবাসিদের জন্য স্থায়ী বসবাসের কার্ডের ব্যবস্থা করার আইন ছিল।

৯/১১ এর পর এ ব্যবস্থার পরিবর্তন আনা হয়। ফলে এ সময়ে কানাডিয়ানদের পাসপোর্ট ও ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হচ্ছে।

ওয়াশিংটন ডিসি কানাডার এ সিদ্ধান্তকে পাল্টা সিদ্ধান্ত বলে প্রতিক্রয়া ব্যক্ত করেছে।