২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোরশার বোমা হামলা মামলায় ড. গালিবকে আদালতে হাজির

জেলার পোরশা ব্র্যাক অফিসে বোমা হামলা মামলায় সোমবার মামলার প্রধান আসামী আহলে হাদিস আন্দোলনের আমীর ড. আসাদুল্লাহ আল গালিবকে নওগাঁ ১ নম্বর আদালতে হাজির করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এ সময় ড. গালিবের অপর তিন সহযোগীকেও আদালতে নেয়া হয়। পোরশা থানা পুলিশ রিমাণ্ড আবেদন না করায় ড. গালিব ও তার সহযোগীদের পোরশা থানায় নেওয়া হচ্ছে না।

তবে আইনজীবিদের আবেদনের প্রেক্ষিতে আদালত ড. গালিবের সহযোগী আব্দুস সামাদ সালাফীর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নওগাঁ জেলা কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেছে। বিকেলে গালিব ও তার সহযোগীদের পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।