২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের পল্লীতে বনরুই আটক

শেরপুর জেলার সদর উপজেলার বলাইচর ইউনিয়নের চক শাহাব্দী গ্রামে মঙ্গলবার বিকেলে স্থানীয় জনতা বিরল প্রজাতির প্রাণী বনরুই আটক করেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, এই বনরুইটি লম্বায় আড়াই ফুট এবং ওই গ্রামের কৃষক গনেশচন্দ্রের ধান ক্ষেত থেকে এটিকে আটক করা হয়। বুধবার বনরুইটিকে জেলা প্রশাসক পশু সম্পদ বিভাগের মাধ্যমে ঢাকা চিড়িয়াখানায় প্রেরণ করেন।