খোকসার ২ বিএনপি নেতা ও ১ ব্যবসায়ী এখনো নিখোঁজ
কুষ্টিয়ার খোকসা উপজেলার দুই বিএনপি নেতা ও এক ব্যবসায়ী এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করতে র্যাব ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। পারিবারিক এবং স্থানীয় পুলিশ ধারণা করছে, তারা অপহরণের শিকার হয়েছে।
অপহৃতরা হলো- ওসমানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী সৈয়দ আবু আরাবিয়া (৫৫), সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ (৩৫) এবং খোকসার ব্যবসায়ী প্রবীর সাহা কৃষ্ণ (২২)।
অপহৃতদের পারিবারিক এবং পুলিশ সূত্র জানায়, এদের দু’জনকেই ফোন করে ডেকে নেয়া হয়। একই দিন হালখাতায় যোগ দেয়ার জন্য ব্যবসায়ী প্রবীর সাহা কুষ্টিয়ায় গিয়ে আর ফেরেনি। পুলিশ ধারণা করছে, প্রবীরও অপহরণের শিকার হয়েছে।
খোকসা উপজেলার বিএনপির সহ-সভাপতি পৌরসভার চেয়ারম্যান তাঁতারী খান অপহরণের বিষয়টি স্বীকার করেছেন। এদিকে অপহরণের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অপহৃত দুই নেতা ও ব্যবসায়ীকে উদ্ধারের জন্য পুলিশ ও র্যাব সদস্যরা তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
