২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রী-মেয়ে নিহত, আহত ৫ - আপডেট

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়ার শাহবাজপুরে বৃহস্পতিবার ভোররাতে ব্রীজের রেলিং ভেঙ্গে একটি ট্রাক তিতাস নদীতে পড়ে গেলে পুলিশ কর্মকর্তার স্ত্রী ও মেয়ের মৃত্যু হয় এবং ওই পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

গুরুতর আহত অবস্থায়  পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান(৩৫) এবং তার আরেক মেয়ে শম্পাকে (১০) সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হচ্ছেন এসআই আতিকুর রহমানের স্ত্রী মায়া বেগম (৩০) ও তার মেয়ে øীগ্ধা (৭)। তাদের গ্রামের বাড়ি দিন্জাপুর জেলার পার্বতীপুর থানার রাজানগর গ্রামে।

পুলিশ জানায়, পুলিশের এসআই আতিকুর রহমান ফরিদপুর থেকে বদলী হয়ে পরিবার পরিজন ও মালামাল নিয়ে একটি ট্রাকে করে সিলেটে যাবার পথে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি তিতাস নদীর গহীনে তলিয়ে যায়। গ্রামবাসীদের চেষ্টায় বৃহস্পতিবার সকালে আতিকুর রহমানের স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। ট্রাকটি উদ্ধার সম্ভব হয়নি।