২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ক্যাম্পাস এখন নানা অঘটনের আখড়া

যথার্থ রক্ষণাবেক্ষণের অভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জনসাধারণ, যানবাহন, গবাদিপশুর অবাধ বিচরণ ও মাদক হেরোইনসেবীদের আখড়ায় পরিণত হয়েছে, ঘটে চলেছে নানা অঘটন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

১৩০ একর জায়গার ওপর নির্মিত বিশাল ক্যাম্পাসের চারপাশের সীমানা প্রাচীর দীর্ঘ এক যুগেও  নির্মিত হয়নি। ফলে যে কেউ যে অনায়াসে ঢুকে নানা অনৈতিক কাজ করছে। যানবাহনের অবাধ বিচরণের জন্য প্রায়ই ক্যাম্পাসে ঘটছে দুূর্ঘটনা। মাঝে মধ্যে পথচারিদের চাপে পড়ে অনেকে জরিমানা দিচ্ছে। যদিও মূল গেইটে লেখা রয়েছে সংরক্ষিত এলাকা।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, শহীদ মিনার এলাকা, ছাত্রীহল, কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে চলছে গরু ছাগলের অবাধ বিচরণ। প্রতিদিনই নৈসর্গিক দৃশ্য দেখতে দর্শনার্থীরা ক্যাম্পাসে ভীড় জমালেও কিছু কিছু দর্শনার্থী অনেক রাত পর্যন্ত নিরিবিলি স্থানসমূহে অবস্থান করে। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, বহিরাগতদের অনেকেই নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা জানায়, এসব বিষয তাদের দৃষ্টি গোচর হয়েছে। কিন্তু এই খাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর্থিক বরাদ্ধ না থাকায় চারপাশের দেয়াল তৈরী করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে না। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য সম্প্রতি আরও ৮ জন গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয় বলে জানানো হয়।

সচেতন মহল মনে করেন, বড় ধরণের অনাকাক্সিক্ষত ঘটনা ও নিত্য নৈমত্তিক নানা অঘটন এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

উল্লেখ্য, বিগত বছরে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ১২টি পানির পাম্প চুরি হয়েছে।