২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি নাগরিক বিশ্ব ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) মিশনের মহাসচিব নির্বাচিত

দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ মোকাদ্দেমূল হক মুজাদ্দেদি আগামী পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ইসলামি সংগঠন বিশ্ব ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) মিশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও শায়খুল হাদীস নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পাকিস্তানের করাচি শহরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ড. মুজাদ্দেদি ২০০০ সালে করাচির এনআইএম বিশ্ববিদ্যালয় থেকে ‘ইসলামি আইন’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি এ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টডিজ বিষয়ে এমএ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।

ড. মুজাদ্দেদি ময়মনসিংহ জেলা পরিষদ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ তালুকদারের প্রথম পুত্র। তিনি ময়মনসিংহ এডয়ার্ড ইন্সস্টিটিউশন থেকে ১৯৮৬ সালে এসএসসি পাশ করেন। পরে ঢাকা নটরডেম কলেজে পড়াশুনা করেন। সেখান থেকে তিনি  পাকিস্তানের করাচি যান এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চ শিক্ষা শেষ করেন।