বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ঘাটতি দূরীকরণে বিসিআই নেতৃবৃন্দের আহ্বান
বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাসট্রিজ (বিসিআই) বৃহস্পতিবার সফররত ভারতের টেক্সটাইল সচিব আর পুর্ণা লিঙ্গমের সাথে এক সাক্ষাৎ সভায় দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য ঘাটতি দূরীকরণের প্রতি আহবান জানায়।
তেজগাঁও শিল্প এলাকায় বিসিআই এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি একে আজাদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক কর্মকর্তা আর আর দাস এবং আনিসুর রহমান সিনহা।
সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে ছয় বিলিয়ন টাকার বাণিজ্য ঘাটতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নেতৃবৃন্দ ভারতের পক্ষ থেকে এই ঘাটতি কমিয়ে আনার আহবান জানান।
আর পূর্ণা লিঙ্গম বলেন, তার সরকার সর্বদা মুক্ত বাণিজ্য চুক্তিতে সাক্ষরের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই চুক্তিতে সাক্ষরের প্রক্রিয়া খুবই ধীর গতি সম্পন্ন।
স্থানীয় ব্যবসায়ীদের ভারতে আমন্ত্রণ জানাতে গিয়ে আর আর দাস বলেন বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হলে দুই দেশের সৌহার্দ্যতা বুদ্ধি পাবে এবং যৌথ উদ্যোগে বিনিয়োগে আগ্রহ বৃদ্ধি পাবে।
