আহমদিয়া সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলার নিন্দা
বাংলাদেশের সমাজতান্তিক দল (বাসদ) এর আহ্বায়ক খালেকুজ্জামান বৃহস্পতিবার এক বিবৃতিতে সাতক্ষীরার শ্যামনগরে আহমদিয়া সম্প্রদায়ের উপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন দেশের আহমদিয়া সম্প্রদায়ের ধর্মপালনসহ সকল অধিকার সংরক্ষণে করতে সরকার ব্যর্থ হচ্ছে বলে ।
“সরকার সংখ্যাগরিষ্ঠ সুন্নি সম্প্রদায়ের ভোটের জন্য কাদিয়ানী বিরোধী সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে,” তিনি অভিযোগ করেন।
বাসদ নেতা অবিলম্বে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলাকারী মৌলবাদী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
