২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান সীমান্তে ভারতীয় নাগরিক আটক

জেলার সীমান্তবর্তী আলীকদম উপজেলার জানালীপাড়া সেনা ক্যাম্প এলাকা থেকে বুধবার দুপুরে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরার কারণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিল্লির বাসিন্দা জিং কান প্রসাদকে (৩৫) গ্রেপ্তার করে। তাকে পুলিশের সহযোগিতায়  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে।

এ নিয়ে গত দেড় মাসে বান্দরবানের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ছয় জন বিদেশী নাগরিককে আটক করা হলো। এদের মধ্যে জিং কান প্রসাদ ছাড়া অন্যরা মায়ানমারের নাগরিক।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিশেষ আইনে মামলা করা হয়েছে। আটক পাঁচ মায়ানমার নাগরিককে কারাগারে রাখা হয়েছে।